মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১ জুন ২০২৫
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। রবিবার (১ জুন) দুপুরে দুপুর শহরতলীর উত্তরসুর এলাকায় ঢাকা-সিলেট আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই ব্যক্তির নাম ঝিনু বৈদ্য। তিনি উপজেলার ভূনবীর ইউনিয়নের মৃত রামাই বৈদ্যের ছেলে।
আহতরা হলেন রুনু বৈদ্য (৫৫) খাজা মিয়া (৫০)। আহতদের উদ্ধার করে প্রথমে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাদের অবস্থা গুরুতর হওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তরসুর এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
এ বিষয়ে সাতগাঁও হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) তারেকুজ্জমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে আহতদের হাসপাতালে পাঠানো হয়। ট্রাকের চালক পলাতক রয়েছে।
খবরওয়ালা/আরডি