জো বাইডেন নেই, ২০২০ সালেই তার মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে!

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে শনিবার (৩১ মে) একটি পোস্ট শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই পোস্টে লেখা হয়েছে, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের মৃত্যু ২০২০ সালেই কার্যকর হয়েছে এবং তাকে রোবোটিক ক্লোনে প্রতিস্থাপিত করা হয়েছে।

তবে নিউ ইয়র্ক টাইমস ট্রাম্পের শেয়ার করা এই পোস্টকে ষড়যন্ত্রমূলক, মিথ্যা বলে উল্লেখ করেছে। এনবিসি নিউজ বলছে, ট্রাম্প তার প্রায় ১০ মিলিয়ন অনুসারীর সঙ্গে এমন একটি পোস্ট শেয়ার করেছেন যেখানে কোনও ব্যাখ্যা বা সূত্র নেই।  

ওই পোস্টে লেখা হয়েছে, কোনও জো বাইডেন নেই—২০২০ সালেই তার মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। এখন আপনারা যা দেখছেন- বাইডেনের ক্লোন, ডাবল এবং রোবোটিকভাবে তৈরি আত্মাহীন ও মস্তিষ্কহীন রোবট সত্তা। ডেমোক্র্যাটরা পার্থক্য জানে না।

এনবিসি নিউজ জানিয়েছে, ট্রাম্প যে অ্যাকাউন্ট থেকে পোস্ট শেয়ার করেছেন তাতে পাঁচ হাজারের বেশি অনুসারী রয়েছে।

বাইডেন বেঁচে নেই, তার মৃত্যু হয়েছে- ট্রাম্পের এমন পোস্ট নিয়ে হোয়াইট হাউজের কাছে জানতে চাইলে কোনও সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছে এনবিসি নিউজ।

এদিকে গত মাসে বাইডেনের কার্যালয় থেকে জানানো হয় যে সাবেক প্রেসিডেন্ট প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত। ক্যান্সার বাইডেনের শরীরের হাড়ে ছড়িয়ে পড়েছে।

বাইডেনের ক্যান্সার কতটা মারাত্বক?বাইডেনের ক্যান্সার কতটা মারাত্বক?
বিবিসি জানায়, গত ১৬ মে ৮২ বছর বয়সী বাইডেনের শরীরে এই রোগ শনাক্ত হয়। তিনি প্রস্রাব জনিত সমস্যা নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলেন।

খবরওয়ালা/এমএজেড 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।