বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাসহ চার শতাধিক মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল

শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদসহ ১৯৭০ সালের নির্বাচনে বিজয়ী চার শতাধিক রাজনীতিকের বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করা হয়েছে।

 জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) আইন সংশোধনের মাধ্যমে তাঁদের পরিচয় দেওয়া হয়েছে ‘মুক্তিযুদ্ধের সহযোগী’ হিসেবে।

৩ জুন রাতের রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় থেকে এ অধ্যাদেশ জারি করা হয়। অধ্যাদেশ অনুযায়ী, শুধু বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাই নয়, প্রবাসী সরকারের মন্ত্রী ও এমএনএ/এমপিএ এবং আরও চার শ্রেণির মুক্তিযোদ্ধাকেও ‘মুক্তিযুদ্ধের সহযোগী’ হিসেবে গণ্য করা হবে।

নতুন শ্রেণিবিভাজন অনুযায়ী মুক্তিযুদ্ধের সময় বিদেশে বাংলাদেশের পক্ষে কাজ করা পেশাজীবী, মুজিবনগর সরকারের কর্মকর্তা-কর্মচারী, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী-কলাকুশলী ও সাংবাদিক এবং স্বাধীন বাংলা ফুটবল দলকে ‘মুক্তিযুদ্ধের সহযোগী’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

২০২২ সালের জামুকা আইন অনুযায়ী তারা বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃত ছিলেন। তবে নতুন অধ্যাদেশে এই স্বীকৃতি বাতিল করে ‘সহযোগী’ মর্যাদা দেওয়া হয়েছে।

এ বিষয়ে সমালোচনা ও বিতর্ক শুরু হয়েছে। অনেকের মতে, এটি মুক্তিযুদ্ধের ইতিহাস ও গৌরবকে আঘাত করার মতো পদক্ষেপ। 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।