প্রচুর টাকাওয়ালা ‘বাবু’ খুঁজছেন ঋতাভরী

সমসাময়িক বাংলা সিনেমায় ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে নতুনভাবে উপস্থাপন করছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। সাবলীল অভিনয় আর স্পষ্টভাষী মনোভাবের কারণে বারবার দর্শকদের নজর কেড়েছেন তিনি।

সম্প্রতি মুক্তির অপেক্ষায় থাকা নতুন ছবি ‘বাৎসরিক’ নিয়ে কথা বলেছেন ভারতীয় এক গণমাধ্যমে। ছবিতে একেবারে সাধারণ, সাদামাটা চরিত্রে অভিনয় করেছেন ঋতাভরী। পুরো ছবিতেই তিনি ছিলেন নো-মেকআপ লুকে—একেবারে গ্ল্যামারশূন্য রূপে। অনেক অভিনেত্রী এমন লুকে ক্যামেরার সামনে দাঁড়াতে দ্বিধা বোধ করলেও, ঋতাভরী তা একেবারেই করেননি।

এ বিষয়ে তিনি বলেন, ‘আমি নিজেকে অভিনেত্রী হিসেবে দেখি। অনেকে আছেন, যারা নিজেদের আগে স্টার মনে করেন, পরে অভিনেত্রী। তাই কখনও শারীরিক গঠন বা সাদামাটা চরিত্রে অভিনয় করতে পিছপা হই না। বরং আমি এমন কাজ করতে চাই, যাতে মনে হয় চরিত্রটির খুব কাছাকাছি পৌঁছাতে পেরেছি।’

সাক্ষাৎকারে তাঁর স্পষ্টবাদিতার আরেক ঝলক দেখা যায়, যখন তাঁকে প্রশ্ন করা হয়— এমন একটি গুজব কী, যা আপনি চান সত্যি হোক? প্রশ্ন শুনে হেসে ওঠেন ঋতাভরী।

উত্তরে বলেন, ‘শোনা যায় আমার কোনো বাবু আছে, যার অনেক টাকা আছে, আর সে আমার সব খরচ চালায়। আমি বহু জায়গায় ঘুরি, যা করি, সবই সেই বাবু করেন। আমি তো আসলে বহু বছর ধরেই এমন একজন বাবুকে খুঁজছি! আমি সুমিতকেও বহুবার বলেছি, এমন বাবু চাই, যার এত টাকাপয়সা থাকবে যে আমি বলতে পারি— আর কিছু করতে হবে না। গুচি, প্রাডা দিয়ে যাবে, দামি ব্যাগ হাতে ঘুরব… আমার তো কোনো কাজ নেই! এমন একজন আমার চাই।’

উল্লেখ্য, ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার দুই দিকেই নিজের মত প্রকাশে পিছপা হন না ঋতাভরী। বরাবরের মতো এবারও তাঁর খোলামেলা মন্তব্য সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

খবরওয়ালা/এন

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।