মেট্রোরেল চলবে না আজ

ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। এ উপলক্ষে শনিবার (৭ জুন) বন্ধ রয়েছে মেট্রো রেল চলাচল। তবে আগামীকাল রবিবার থেকে চালাচল করবে মেট্রোরেল।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঈদের দিন মেট্রোরেল বন্ধ থাকলেও ঈদের পরদিন রবিবার (৮ জুন) সকাল ৮টা থেকে ট্রেন চলবে ৩০ মিনিট বিরতিতে (হেডওয়ে)।

এরপর সোমবার (৯ জুন) থেকে মেট্রোরেল চলবে সরকারি ছুটির দিনের সময়সূচি অনুযায়ী। মেট্রোরেলের এ সিদ্ধান্ত ইতোমধ্যে যাত্রীদের জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, ঈদ উপলক্ষে রাজধানীবাসীর একাংশ ঢাকা ছাড়লেও যারা রাজধানীতে রয়েছেন, তাদের যাতায়াতের জন্য ঈদের পরদিন থেকেই ট্রেন চলাচল আংশিকভাবে শুরু হচ্ছে।

উল্লেখ্য পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গত ৫ জুন থেকে শুরু হয়েছে টানা ১০ দিনের সরকারি ছুটি।

এই ছুটি প্রযোজ্য হয়েছে সচিবালয়সহ সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধাস্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে। এর আগে ঈদুল ফিতর উপলক্ষে ৯ দিনের ছুটি দেওয়া হয়েছিল। তবে কোরবানির ঈদে এবার ছুটি বেড়ে দাঁড়িয়েছে ১০ দিনে।

খবরওয়ালা/এসআর 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।