দক্ষিণ আফ্রিকায় বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৩

দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু-নাটাল প্রদেশে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষানবিশ নারী পাইলটসহ ৩ জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় রবিবার (৮ জুন) বিকাল ৩টায় ডারবানের ভার্জিনিয়া বিমানবন্দর থেকে ছেড়েছিল জেডএস-কেএফবি নিবন্ধিত পাইপার চেরোকি বিমানটি।

যোগাযোগ বিচ্ছিন্ন হলে নিখোঁজ হওয়া বিমানটি কোয়াজুলু-নাটালের মুই নদীর কাছে বিধ্বস্ত হয়েছে। এ মর্মান্তিক দুর্ঘটনায় দুইজন যাত্রীসহ ৩ জন নিহত হয়েছে।

নিহতদের মধ্যে এনকোবিলে বিয়েলার নামে একজন শিক্ষানবিশ তরুণী পাইলট রয়েছেন।

সৌভাগ্যবশত, বিমানটিতে থাকা দুইজন পাইলট সামান্য আহত হলেও বেঁচে যান, যদিও বিমানটি ক্ষতিগ্রস্ত হয়।

দক্ষিণ আফ্রিকান পুলিশ সার্ভিসের (এসএপিএস) দুর্ঘটনা ও ঘটনা তদন্ত বিভাগ (এআইআইডি) এবং দক্ষিণ আফ্রিকান সিভিল এভিয়েশন অথরিটি (SACAA) আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে।

কোয়াজুলু-নাটাল পরিবহণ ও মানব বসতি বিভাগের এমইসি সিবোনিসো ডুমা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

খবরওয়ালা/এসআর 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।