ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠকটি হবে ঐতিহাসিক: রিজভী

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হতে যাওয়া বৈঠকটিকে ‘ঐতিহাসিক বৈঠক’ হবে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, এই বৈঠক ‘বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি সুবাতাস বয়ে নিয়ে আসবে এবং দেশ ও জাতির জন্য মঙ্গলজনক হবে।’

বুধবার (১১ জুন) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘পুরো জাতি তাকিয়ে আছে। আমরা দলের নেতাকর্মীরা তাকিয়ে আছি। সরকার প্রধানের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠক হবে—এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের সংবাদ। আমরা সেই বৈঠকের দিকে চেয়ে আছি।’

তিনি বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্র যেন আর কোনো ফ্যাসিবাদের দ্বারা আক্রান্ত না হয়, কোনো আগ্রাসী রাক্ষসের মুখে পড়ে আর যেন নিঃশেষ না হয়ে যায়, এ জন্য আমি মনে করি এটি একটি ঐতিহাসিক বৈঠক হবে।’

‘বৈঠক না হওয়া পর্যন্ত বুঝতে পারছি না কী নিয়ে আলোচনা হবে। ডিসেম্বরে নির্বাচনের দাবি নিয়ে আমরা আমাদের যুক্তি প্রদর্শন করেছি। এটি নিয়ে আলাপ-আলোচনা চলতে থাকবে,’ যোগ করেন তিনি।

চার দিনের সফরে বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন প্রধান উপদেষ্টা। তিনি দ্য ডরচেস্টারে হোটেলে রয়েছেন। সেখানেই ১৩ জুন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত (লন্ডন সময়) তারেক রহমানের সঙ্গে তার বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।

 

Z ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠকটি হবে ঐতিহাসিক: রিজভী

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।