ক্রীড়া সাংবাদিককে ধর্ষণের অভিযোগে আর্জেন্টিনায় ৪ ফুটবলার আটক

ক্রীড়া ডেস্ক ॥ আর্জেন্টিনার প্রিমিয়ার ডিভিশনের ক্লাব ভেলেজ সার্সফিল্ডের ৪ ফুটবলারকে ধর্ষণের অভিযোগে আটক করা হয়েছে। এ মাসেই ২৪ বছর বয়সী এক ক্রীড়া সাংবাদিককে হোটেল কক্ষে ধর্ষণের অভিযোগ তাদের বিরুদ্ধে। আটক চার ফুটবলার উরুগুয়ের ৩৭ বছর বয়সী গোলকিপার সেবাস্তিয়ান সোসা, প্যারাগুয়ের ২৭ বছর বয়সী মিডফিল্ডার হোসে ফ্লোরেস্তিন এবং আর্জেন্টিনার ব্রায়ান কুফরে ও আবিয়েল ওসোরিও। ধর্ষণের অভিযোগে তদন্ত চলছে তাঁদের বিরুদ্ধে। এই সময়ে তাঁরা যেন পালিয়ে যেতে না পারেন, এর জন্যই ৪৮ ঘণ্টার জন্য আটক রাখা হচ্ছে। স্থানীয় এক টেলিভিশনে অভিযোগকারীর আইনজীবী পাত্রিসিয়া নেমে বলেছেন, শুনানির আগে আটক করার জন্য পর্যাপ্ত প্রমাণ তাদের কাছে আছে। ২৪ বছর বয়সী ওই নারী সাংবাদিককে আর্জেন্টিনার তুকুমানের এতটি হোটেলে নিমন্ত্রণ করেছিলেন সোসা। সেখানে আগে থেকেই বাকি তিন ফুটবলারও ছিলেন। চারজনের সঙ্গে পানীয় পান করার পর তাঁর মাথা ঘেরাচ্ছিল বলে জানান ওই সাংবাদিক। তিনি একটি বিছানায় শুয়ে পড়েছিলেন এবং এরপরই ধর্ষণের শিকার হন। ভেলেজ সার্সফিল্ড আজ এক বিবৃতিতে জানিয়েছে যে ওই চার ফুটবলারকে তারা নিষিদ্ধ করেছে এবং তাঁদের বিরুদ্ধে ক্লাবের অভ্যন্তরীণ তদন্ত শুরু করার নির্দেশও দেওয়া হয়েছে। ৪৮ ঘণ্টা পেরোনোর পর একজন বিচারক ঠিক করবেন ওই চার ফুটবলারের আটকাদেশ আরও বাড়ানো হবে কি না।

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।