বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কিশোরীসহ ৩ জনের মৃত্যু

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক কিশোরীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছর এই বিভাগে ডেঙ্গুজনিত কারণে মোট সাতজনের মৃত্যু হলো।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সুঠিয়া কাঠি গ্রামের ইসরাত জাহান (২০), বরগুনা সদর উপজেলার থানা পাড়া এলাকার ঘোসাই দাস (৮৫) ও একই জেলার বালিয়াতলী ইউনিয়নের চারপাড়া গ্রামের চাঁন মিয়া (৭৫) মারা যান।

স্বাস্থ্য বিভাগের তথ্যানুসারে, একই সময়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১২৪ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে বরিশাল বিভাগের ছয় জেলায় সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন ৩২৪ জন ডেঙ্গু রোগী।

গত ২৪ ঘণ্টায় জেলার ভিত্তিতে রোগী ভর্তি হয়েছেন: বরিশালে ১০০ জন, বরগুনায় ১৯৩, পটুয়াখালীতে ১৮, পিরোজপুরে ৭ এবং ঝালকাঠিতে ৬ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশাল বিভাগের দুই মেডিকেল কলেজসহ বিভিন্ন সরকারি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২ হাজার ৪৮৬ জন। এর মধ্যে ২ হাজার ১৫৫ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এ বছর এ পর্যন্ত বিভাগের মধ্যে বরগুনা জেলায় সর্বোচ্চ ৫ জন এবং বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ২ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য বিভাগ ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে।

 

 

খবরওয়ালা/আরডি

 

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।