শ্বাসনালীতে খিচুড়ি আটকে ৮ মাস বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু

শ্বাসনালীতে খিচুড়ি আটকে অরি দাস নামে ৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে পৌর শহরের লক্ষ্মীপুরের সমসেরাবাদ এলাকায় নানার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

অরি দাস ফেনীর জেলার কার্তিক দাস ও শর্মি দাস দম্পতির ছেলে। ঈদের বন্ধে সে মা-বাবার সঙ্গে নানার বাড়ি বেড়াতে যায়।

প্রতিবেশী স্বর্ণা দাস বলেন, ঈদের বন্ধে ছেলে অরিকে নিয়ে বাবার বাড়ি বেড়াতে এসেছিলেন শর্মি। দুপুরে শিশুটিকে খিচুড়ি খাওয়ানোর সময় অসাবধানতাবশত খাবার গলায় আটকে যায়। পরে অরিকে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিশুর এমন মৃত্যুতে বাকরুদ্ধ ওই পরিবার।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অরুপ পাল বলেন, শিশুটিকে খিচুড়ি খাওয়ানোর সময় অসাবধানতাবশত খাবার শ্বাসনালীতে আটকে যায়। এতে তার মৃত্যু হয়। এজন্য শিশুকে খাওয়ানোর সময় সতর্ক থাকতে হবে। কোনো রকম তাড়াহুড়া করা যাবে না। ধৈর্য্য সহকারে খাওয়াতে হবে।

খবরওয়ালা/এমএজে

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।