বোমা হামলার হুমকি, থাইল্যান্ডে এয়ার ইন্ডিয়া ফ্লাইটের জরুরি অবতরণ

থাইল্যান্ডের ফুকেট থেকে ভারতের রাজধানী নয়াদিল্লিগামী একটি এয়ার ইন্ডিয়া ফ্লাইটে বোমা হামলার হুমকি পাওয়ার পর বিমানটি জরুরি অবতরণ করেছে বলে জানা গেছে । শুক্রবার সকালে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে থাইল্যান্ডের বিমানবন্দর কর্তৃপক্ষ।

এআই ৩৭৯ নম্বরের এই ফ্লাইটটি ফুকেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে সকাল ৯টা ৩০ মিনিটে যাত্রা করে। তবে আকাশপথে থাকা অবস্থাতেই বিমানে বোমা হামলার  হুমকির বার্তা আসে। এরপরই অ্যান্ডামান সাগরের ওপর ঘুরে পুনরায় ফুকেটে অবতরণ করে।

বিমানটিতে মোট ১৫৬ জন যাত্রী ছিলেন। হুমকির বিষয়টি জানার পরপরই জরুরি নিরাপত্তা প্রটোকল অনুসরণ করে যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। থাইল্যান্ডের বিমানবন্দর কর্তৃপক্ষ এওটি (AOT) জানিয়েছে, যাত্রীদের সরিয়ে নেওয়ার কাজ সম্পন্ন হয়েছে এবং বিমানটিকে ঘিরে নিরাপত্তা তল্লাশি চালানো হচ্ছে।

তবে ঠিক কীভাবে হুমকির বার্তা এসেছে বা এতে কতটা ঝুঁকি ছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ।

এই ঘটনায় বিমানবন্দরে একপ্রকার সতর্কতা জারি করা হয়েছে এবং তদন্ত চলছে বলে জানানো হয়েছে। AOT ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

খবরওয়ালা/এমএজেড 
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।