তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণ, ইরান-ইসরায়েল উত্তেজনা চরমে

ইরানের রাজধানী তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৪ জুন) ভোরে বিমানবন্দরটিতে একাধিক মিসাইল হামলা হয় বলে জানিয়েছে দ্য টাইমস অব ইসরায়েল

বিস্ফোরণের পরপরই বিমানবন্দরের একটি অংশে আগুন ধরে যায়। কালো ধোঁয়ায় পুরো এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে বিমানবন্দরের অভ্যন্তরে আগুন ও ধোঁয়ার দৃশ্য দেখা গেছে।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম ওই ভিডিও প্রকাশ করেছে। পাশাপাশি মেহের নিউজ এজেন্সিও বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে। তারা জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে ইরানের সেনাবাহিনী কাজ করছে, তবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে এই বিস্ফোরণ ঘটে। ইরান এর আগে ইসরায়েলের দিকে শত শত ক্ষেপণাস্ত্র ছোড়ে বলে দাবি করেছে।

ইসরায়েলের সেনাবাহিনী জানায়, তারা এসব ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং লক্ষ্যভ্রষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ইসরায়েলি জনগণকে সুরক্ষিত আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তেল আবিব শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে আলজাজিরা

সংস্থাটি আরও জানায়, ইরানের হামলায় তেল আবিবে বিস্ফোরণ ঘটেছে এবং জেরুজালেমসহ বিভিন্ন স্থানে সতর্কতা সাইরেন বেজে উঠেছে।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।