তেহরানের আবাসিক কমপ্লেক্সে ইসরায়েলি হামলা, ২০ শিশুসহ নিহত ৬০

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ইসরায়েলি হামলায় ইরানের রাজধানী তেহরানের একটি আবাসিক কমপ্লেক্সে প্রায় ৬০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২০টি শিশুও রয়েছে।

এর আগে, গতকাল শুক্রবার (১৩ জুন) জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জানিয়েছিলেন, ইসরায়েলের প্রথম দফা হামলায় ৭৮ জন নিহত এবং ৩২০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে বেশির ভাগই বেসামরিক নাগরিক। এর মধ্যে নারী ও শিশুও রয়েছে।

ইরানের পক্ষ থেকে দেশের নাগরিকদের প্রতিরক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানি জনগণকে তাঁদের সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, ইসরায়েল শুক্রবার ভোরে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা শুরু করে। ইসরায়েলের এই ‘অপারেশন রাইজিং লায়ন’- এর জবাবে ইরানও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

খবরওয়ালা/এন

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।