দুবাইয়ের ৬৭তলা ভবনে অগ্নিকাণ্ড

দুবাইয়ের ৬৭তলা একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। এরই মধ্যে সেখান থেকে ৩ হাজার ৮০০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

শনিবার (১৪ জুন) দুবাইয়ের মেরিনায় অবস্থিত ওই বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে দুবাই মিডিয়া অফিস (ডিএমও)।

শুক্রবার গভীর রাতে আগুন লাগার পর মেরিনা পিনাকলের ৭৬৪টি অ্যাপার্টমেন্টের ৩ হাজার ৮২০ জন বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, দুবাই সিভিল ডিফেন্সের বেশ কয়েকটি টিম ছয় ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে আগুন নেভাতে সক্ষম হয়।
ডিএমও জানিয়েছে, ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের অস্থায়ী আবাসনের ব্যবস্থা করার জন্য, তাদের নিরাপত্তা এবং সুস্থতার বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে কর্তৃপক্ষ ভবনের ডেভেলপারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

শনিবার ভোর ১টা ৪৪ মিনিটে সামাজিক মাধ্যমে প্রকাশিত এক পোস্টে ডিএমও জানিয়েছে, বিশেষজ্ঞ দলগুলো ৬৭তলা ভবন থেকে সব বাসিন্দাকে সরিয়ে নিতে সক্ষম হয়েছে। পুরো অভিযানের সময় তাদের সুরক্ষা ও নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানানো হয়। অ্যাম্বুলেন্স দল এবং চিকিৎসা কর্মীরা নিরাপদে সরিয়ে নেওয়া বাসিন্দাদের পূর্ণ চিকিৎসা ও মানসিক সহায়তা প্রদানের জন্য ঘটনাস্থলে অবস্থান করছে।

খবরওয়ালা/এমইউ 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।