নিউমার্কেটে হোস্টেল থেকে নারী ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর নিউমার্কেট এলাকার একটি কর্মজীবী নারী হোস্টেল থেকে রিয়া আক্তার শান্তা (৩০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি অগ্রণী ব্যাংকের একজন কর্মকর্তা ছিলেন।

রবিবার (১৫ জুন) বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

নিউমার্কেট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হোসনি মোবারক বলেন, ‘নিউমার্কেট এলাকায় সরকারি কর্মজীবী নারী হোস্টেলে থাকতেন রিয়া আক্তার। দুপুরে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি ওই নারী ফ্যানের সঙ্গে ঝুলে আছেন। পরে আমরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানান, তিনি আর বেঁচে নেই।’

তিনি আরও বলেন, ‘তিনি অগ্রণী ব্যাংকের দোহার শাখায় চাকরি করতেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন সেটি জানা যায়নি। তার বাড়ি বরিশাল সদরের পলাশপুর গ্রামে। তিনি ওই এলাকার জাহাঙ্গীর হোসেন খন্দকারের মেয়ে। তার স্বামীর নাম সাব্বির হোসেন। আমরা তার পরিবারের লোকদের খবর দিয়েছি। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।’

 

 

9k= নিউমার্কেটে হোস্টেল থেকে নারী ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।