ইরান ও ইসরায়েল যুদ্ধের কোনো প্রভাব নেই বাণিজ্যে: অর্থ উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ইরান ও ইসরায়েল যুদ্ধের কোনো প্রভাব নেই বাণিজ্যে। যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়লেও দেশে এখনো দাম বাড়ানোর চিন্তাভাবনা নেই। 

মঙ্গলবার (১৭ জুন) সচিবালয়ে ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে সার ও জ্বালানির দামসহ বিভিন্ন আমদানি পণ্যে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। কারণ আমদানিকৃত মালামাল হরমুজ প্রণালী দিয়েই আসে।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ইরান ও ইসরায়েল যুদ্ধের কোনো প্রভাব নেই বাণিজ্যে। আপাতত আগের দামেই জ্বালানিসহ প্রয়োজনীয় পণ্য আমদানি করা হচ্ছে; তবে যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণে রেখে আমদানির প্রস্তুতি নিচ্ছে সরকার।

যুদ্ধ দীর্ঘমেয়াদী হলে বাংলাদেশেও প্রভাব পড়তে পারে। তবে এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন অর্থ উপদেষ্টা।

যুদ্ধের প্রভাব নিয়ে দেশের প্রস্তুতির ব্যাপারে তিনি আরও বলেন, যুদ্ধের পরিস্থিতি নিয়ে এখনই প্রস্তুত থাকতে হবে বলে মনে করছে না উপদেষ্টা পরিষদ। ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। সরকার যুদ্ধের পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করতে চায়।

এছাড়াও হরমুজ প্রণালী বিশ্ববাণিজ্যে একটি গুরুত্বপূর্ণ রুট, তবে সরকার আশা করে এ যুদ্ধ দীর্ঘায়িত হবে না বলেও জানান অর্থ উপদেষ্টা।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।