ইরানে আটকেপড়া ভারতীয়দের উদ্ধারে অপারেশন সিন্ধু’র কর্মসূচি শুরু

ইরান ও ইসরায়েলের সংঘাতের মধ্যে টানা কয়েকদিনে থেকে উত্তপ্ত পুরো মধ্যপ্রাচ্য। এরই মধ্যে ইরানে আটকেপড়া ভারতীয়দের উদ্ধারে ‘অপারেশন সিন্ধু’ নামের এক কর্মসূচি শুরু করেছে নয়াদিল্লি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইরান আর ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের কারণে ক্রমাগত পরিস্থিতির অবনতি হওয়াতে ভারত সরকার গত কয়েকদিন ধরেই নানা পদক্ষেপ নিচ্ছে। ইরানে ভারতীয় নাগরিকদের নিরাপত্তার লক্ষ্যেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, প্রথম পদক্ষেপ হিসেবে ভারতীয় দূতাবাস মঙ্গলবার (১৭ জুন) ১১০ জন ভারতীয় শিক্ষার্থীকে ইরানের উত্তরাঞ্চল থেকে সরিয়ে এনে নিরাপদে আর্মেনিয়ার সীমান্ত পার করিয়ে দিয়েছে। ওই শিক্ষার্থীরা সড়কপথে আর্মেনিয়ার রাজধানী ইয়েরাভানে পৌঁছেছেন। ইরান আর আর্মেনিয়ায় আমাদের দূতাবাস পুরো প্রক্রিয়াটি তদারকি করেছে।

দিল্লি থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই শিক্ষার্থীরা ইয়েরাভান থেকে একটি বিশেষ বিমানে দিল্লির দিকে রওনা হয়েছেন এবং বৃহস্পতিবার ভোরের দিকে তারা দিল্লি পৌঁছাবেন।

এর আগে রাশিয়া আর ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পরে একইভাবে বহু ভারতীয় শিক্ষার্থীকে ইউক্রেন থেকে ফিরিয়ে আনে ভারত সরকার।

খবরওয়ালা/এমইউ 

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।