ইসরায়েলের ক্ষতিগ্রস্ত এলাকায় বিষাক্ত পদার্থ ছড়িয়ে পড়ার আশঙ্কা

বৃহস্পতিবার (১৯ জুন) সকালে ইরানের বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বিরশেবায় অবস্থিত সোরোকা মেডিক্যাল সেন্টারে বিপজ্জনক পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে। হাসপাতাল ভবনে ‘বিষাক্ত ও বিপজ্জনক পদার্থ’ ছড়িয়ে পড়ার শঙ্কায় এলাকাটি ঘিরে সতর্কতা জারি করেছে ইসরায়েলি পুলিশ। স্থানীয় সময় সকাল ৮টার দিকে এই হামলা হয়। খবর বিবিসি।

ইসরায়েলের একজন সামরিক কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয় সময় সকাল ৮টার কিছু পর বহু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এর মধ্যে একটি সরাসরি আঘাত হানে সোরোকা হাসপাতালে। হামলার পর পরই হাসপাতালের আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হাসপাতালের ছাদ থেকে ধোঁয়া উঠছে, জানালার কাচ ভেঙে গেছে এবং মানুষ আতঙ্কে চিৎকার করতে করতে করিডোর দিয়ে দৌড়াচ্ছে।

হাসপাতালের এক মুখপাত্র বলেন, ভবনটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষাক্ত পদার্থ লিক হওয়ার আশঙ্কা থা কায় সাধারণ মানুষকে এলাকা থেকে দূরে থাকার অনুরোধ জানানো হচ্ছে।

পুলিশ ও জরুরি সেবা বিভাগ ঘটনাস্থলে পৌঁছেছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ ছাড়াও, ইসরায়েলের অন্যান্য স্থানে আরও অন্তত তিনটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানানো হয়েছে, যদিও সে সব জায়গায় ক্ষয়ক্ষতির বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।

বিবিসির একজন সংবাদদাতা জানান, জেরুজালেম থেকেও বিস্ফোরণের প্রচণ্ড শব্দ শোনা গেছে, যা গত কয়েক দিনের মধ্যে সবচেয়ে শক্তিশালী বলে মনে করা হচ্ছে।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।