খবরওয়ালা আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ জুন ২০২৫
ইরানের পশ্চিমাঞ্চলীয় খোররামাবাদ শহরে ইসরায়েলি হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন।
শনিবার (২১ জুন) ইরানের অভিজাত বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে দেশটির স্থানীয় সংবাদমাধ্যমগুলো। খবর আল–জাজিরার।
স্থানীয় সংবাদমাধ্যম নউর জানায়, চলমান ইরান-ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনীর ১৫ জন সদস্য প্রাণ হারিয়েছেন।
উল্লেখ্য, গত ১৩ জুন শুরু হওয়া এ সংঘাতে ইসরায়েল একাধিকবার ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় আঘাত হেনেছে। এসব হামলায় নিহত হয়েছেন বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী।
এ ছাড়া ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন স্টেশন, সরকারি ভবন ও বেসামরিক স্থাপনাও ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
পরিস্থিতি দিন দিন উত্তপ্ত হয়ে উঠছে, এবং দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলায় যুদ্ধের আশঙ্কা আরও জোরালো হচ্ছে।
খবরওয়ালা/আরডি