জাবি শিক্ষার্থীর মৃত্যু: অ্যাম্বুলেন্স দিতে দেরির অভিযোগে চিকিৎসাকেন্দ্র ঘেরাও

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নৃবিজ্ঞান বিভাগের ৫১ ব্যাচের জোবায়ের হোসাইন নামের এক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে অ্যাম্বুলেন্স দিতে দেরির অভিযোগ তুলে চিকিৎসাকেন্দ্র ঘেরাও করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। তারা চিকিৎসাকেন্দ্র সংস্কারে ৯ দফা দাবি নিয়ে কর্মসূচি করেন।

রবিবার (২২জুন) রাত সাড়ে ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। পরে চিকিৎসা কেন্দ্রের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন তারা। এসময় জরুরি সেবা ছাড়া সব ধরনের সেবা বন্ধ ঘোষণা করা হয়।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো- নৃবিজ্ঞান ৫১ ব্যাচের শিক্ষার্থী জোবায়েরকে অ্যাম্বুলেন্স সেবা দিতে গাফিলতির সঙ্গে জড়িতদের তদন্ত সাপেক্ষে অপসারণ, অ্যাম্বুলেন্সের সংখ্যা বৃদ্ধি করা, অভিজ্ঞ ডাক্তার, নার্স ও কর্মচারী বৃদ্ধি করা, পর্যাপ্ত ওষুধ সরবরাহ নিশ্চিত করা, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সরঞ্জাম বৃদ্ধি, ২৪ ঘণ্টা রোগ নির্ণয়ের নমুনা সংগ্রহ নিশ্চিত, জরুরি বিভাগের সেবার মান নিশ্চিত করা, মেডিকেল সেন্টারকে একটি পরিপূর্ণ মেডিকেলে রূপান্তর করা এবং স্বাস্থ্যবিমা নিশ্চিত করা।

এসময় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ৫২ ব্যাচের শিক্ষার্থী সিয়াম কায়েফ বলেন, আমরা সবাই দেখেছি, গতকাল (শনিবার) নৃবিজ্ঞান বিভাগের জুবায়ের ভাই কীভাবে ঢাকা মেডিকেলের করিডরে ঘণ্টার পর ঘণ্টা কাতরাচ্ছিলেন। অথচ বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স চেয়েও কোনো সহায়তা পাননি। মেডিকেল সেন্টারের এমন অপারগতা ভবিষ্যতে আমাদের আরও বড় ধরনের সমস্যার মুখে ফেলতে পারে।

তিনি আরও বলেন, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার, আর সেই চিকিৎসা দিতে বারবার বিশ্ববিদ্যালয় ব্যর্থ হচ্ছে। আমরা এ অব্যবস্থাপনার দ্রুত সমাধান চাই।

বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান বলেন, ক্যাম্পাসে অনেক শিক্ষার্থী সময়মতো চিকিৎসা না পেয়ে অকালে মৃত্যুবরণ করেছেন, যা অত্যন্ত দুঃখজনক। মেডিকেল সেন্টারে পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার মতো জনবল এবং মেশিন নেই। বছরের পর বছর মেডিকেল সেন্টার সংস্কারের দাবিতে আন্দোলন চললেও প্রশাসনের অসহযোগিতার কারণে তাতে কোনো ফল আসে না। তাই আমরা অতি দ্রুত কার্যকর সংস্কার নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

এর আগে রবিবার (২২ জুন) সকাল ১০টায় সাভাররে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫১তম ব্যাচের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জোবায়ের হোসাইন মারা যান। তার মৃত্যুর আগে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের অ্যাম্বুলেন্স তিনি যথাসময়ে পাননি–এমন অভিযোগ শিক্ষার্থীদের।

খবরওয়ালা/এমইউ 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।