চাঁপাইনবাবগঞ্জে ভ্যানচালককে গলা কেটে হত্যা

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় রাজু আহম্মেদ (২১) নামের এক তরুণ ভ্যানচালককে গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যেই এই পরিকল্পিত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

নিহত রাজু উপজেলার নাচোল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শ্রীরামপুর মহল্লার বাসিন্দা ও আব্দুল মোত্তালেবের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায় সোমবার ভোর ৫টার দিকে কসবা ইউনিয়নের পারিলা গ্রামের আমবাগান সংলগ্ন সড়কে রাজুর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

তার গলায় ধারালো অস্ত্রের আঘাত ছিল।রবিবার রাত ১০টার পর মায়ের সঙ্গে শেষবার কথা হয় রাজুর; এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

রাজুর চালানো ভ্যান ও তার মোবাইল ফোন পাওয়া যায়নি। মরদেহের পাশে পাওয়া গেছে একটি চাকু, যা হত্যাকাণ্ডে ব্যবহৃত বলে ধারণা।

নাচোল থানার ওসি মনিরুল ইসলাম বলেন, “ঘটনাটি অত্যন্ত পরিকল্পিত। ছিনতাইয়ের উদ্দেশ্যেই হয়তো রাজুকে গলা কেটে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।”

রাজুর পরিবার হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। পুলিশ বলছে, অপরাধীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ ও মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে কাজ চলছে।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।