পবিত্র হজ শেষে দেশে ফিরেছেন ৪৮ হাজার ৮০১ জন, মৃত্যু ৩৮

পবিত্র হজ পালন শেষে ২৪ জুন পর্যন্ত দেশে ফিরেছেন ৪৮ হাজার ৮০১ জন বাংলাদেশি হাজি। ফেরত আসা যাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫ হাজার ৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪৩ হাজার ৭৯৫ জন ।

ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিস থেকে এসব তথ্য জানা যায়।

হজযাত্রী পরিবহনে তিনটি বিমান সংস্থা যুক্ত ছিল। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২০ হাজার ২০০ জন, সৌদি এয়ারলাইন্স ২০ হাজার ১৬০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ফিরিয়ে এনেছে ৮ হাজার ৪৪১ জন হাজিকে।

হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত মোট ৩৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২৭ জন পুরুষ এবং ১১ জন নারী। হজ অফিসের বুলেটিন থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১৫৭ জন মুসল্লি হজে অংশ নিয়েছেন। হজযাত্রা শুরু হয় ২৯ এপ্রিল থেকে এবং শেষ ফ্লাইটটি সৌদি আরবের উদ্দেশে যায় ৩১ মে। এবারের হজ অনুষ্ঠিত হয় ৫ জুন। ফিরতি হজ ফ্লাইট আগামী ১০ জুলাই পর্যন্ত চলবে

খবরওয়ালা/এফএস

Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর