‘আগ্রাসন হলে জবাব দেওয়া হবে’ — ইরানের শীর্ষ নিরাপত্তা পরিষদের সতর্কতা

যেকোনো নতুন আগ্রাসনের জবাবে ‘দৃঢ় ও সময়োপযোগী প্রতিক্রিয়া’ দেখাবে ইরান—এমন সতর্কতা দিয়েছে দেশটির শীর্ষ নিরাপত্তা পরিষদ সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল (এসএনএসসি)।

মঙ্গলবার (২৪ জুন) প্রকাশিত এক বিবৃতিতে পরিষদ জানায়, পরবর্তী যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে ইরান একটি সিদ্ধান্তমূলক, সুসমন্বিত ও কৌশলগত জবাব দেবে।

বিবৃতিতে ইরানি জনগণের ‘সচেতনতা, ধৈর্য ও জাতীয় ঐক্যের’ প্রশংসা করে বলা হয়, শত্রুর পরাজয় নির্ভর করে আমাদের কৌশলগত ধৈর্য ও সম্মানবোধের ওপর—যেখানে কোনো একতরফা আপোসের জায়গা নেই।

পরিষদ আরও জানিয়েছে, ইরানের সাম্প্রতিক প্রতিক্রিয়া ছিল ‘পরিকল্পিত ও নির্ধারক প্রতিশোধমূলক হামলা’, যা দেশের সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

 

 

সূত্র: বিবিসি

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।