করোনায় একদিনে আরও ২৬ জন শনাক্ত

দেশে গত ২৪ ঘণ্টায় ২৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

বুধবার (২৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪৯৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনা শনাক্তের হার ৫ দশমিক ২১ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

অধিদপ্তর জানায়, ২০২০ সালের ১৮ মার্চ থেকে এখন পর্যন্ত করোনায় ২৯ হাজার ৫১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে এই বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৯ জনের। এ ছাড়া ২০২০ সালের ৮ মার্চ থেকে শনাক্ত হয়েছে ২০ লাখ ৫২ হাজার ৪৪ জন। এর মধ্যে গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত শনাক্ত ৪৯৯ জন।

বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ হার তুলনামূলকভাবে কম থাকলেও করোনাভাইরাস পুরোপুরি নির্মূল হয়নি। তাই স্বাস্থ্যবিধি মেনে চলা ও ঝুঁকিপূর্ণদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।