১৫ বছর পর দেশে ফিরে ছেলের লাশ দেখলেন বাবা

নুরুদ্দিন হোসেনের দুই বছর বয়সে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন বাবা কামাল হোসেন। ১৫ বছর পর মঙ্গলবার (২৪ জুন) দেশে ফিরে ছেলের লাশ দেখেন বাবা।

মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যায় ফরিদপুরের ভাঙ্গা গোলচত্বর এলাকায় একটি ওভারব্রিজ থেকে অসাবধানতাবশত পড়ে মারা যায় নুরুদ্দিন।

নিহত নুরুদ্দিন নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা সদরের কামাল হোসেনের ছেলে। চলতি বছর মোহনগঞ্জ আদর্শ বিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ শেষে ৪০ দিনের তাবলিগ জামাতে বেরিয়ে ভাঙ্গায় অবস্থান করছিল। ছয় দিন পরে তার বাড়িতে ফেরার কথা ছিল। তাই মঙ্গলবার বিকেলে সফরসঙ্গী বন্ধুদের সঙ্গে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা গোলচত্বর দেখতে যান।

স্থানীয় পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ব্রিজের ওপর থেকে অসাবধানতাবশত নিচে পড়ে যায় এবং মাথায় আঘাত পায় নূরুদ্দিন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নুরুদ্দিনের বাবা কামাল হোসেন বলেন, ‘মাত্র দুই বছর বয়সে তাকে রেখে গেছি। ছেলে আমার অনেক বড় হয়েছে। মঙ্গলবারও আমার সঙ্গে কথা হয়েছে। আমি কখন দেশে পৌঁছাবো জানতে চেয়েছে। আমি যেদিন দেশে এসেছি সেদিনই সে মারা গেল! এই শোক মেনে নিতে পারছি না। দেশে এসে ছেলের দাফন করতে হবে ভাবিনি।’

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন জানান, ‘ঘুরতে গিয়ে ব্রিজ থেকে পড়ে গুরুতর আহত হয় ওই তরুণ। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই রাতেই মরদেহ হস্তান্তর করা হয়েছে।’

খবরওয়ালা/এমইউ 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।