নগদের ব্যবস্থাপনা পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান কায়জার আহমেদ চৌধুরী

ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা ‘নগদ’-এর ব্যবস্থাপনা পর্ষদ পুনর্গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এবি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক কায়জার আহমেদ চৌধুরীকে চেয়ারম্যান করে ৭ সদস্যের নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। এ বিষয়ে ডাক বিভাগের মহাপরিচালকের বরাবর ২৩ জুন নির্দেশনা পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

নতুন পর্ষদের অন্য সদস্যরা হলেন—মালয়েশিয়ার মোনাশ ইউনিভার্সিটির অধ্যাপক ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অনারারি প্রফেসরিয়াল ফেলো নিয়াজ আসাদুল্লাহ, আগের পর্ষদে থাকা পিআরআইয়ের গবেষণা পরিচালক বজলুল হক খন্দকার, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. আনোয়ার হোসেন, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তানিম হোসেইন শাওন, ডাক বিভাগের মহাপরিচালক এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ঋণ ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম সচিব (পদাধিকারবলে)।

উল্লেখ্য, আগের সরকারের সময়ে নগদ পরিচালনায় যুক্ত ব্যক্তিরা ২০২৩ সালের ৫ আগস্টের পর দেশত্যাগ করেন। এরপর বাংলাদেশ ব্যাংক ২১ আগস্ট ‘নগদ’-এ প্রশাসক নিয়োগ দেয়। পরবর্তীতে ওই বছরের সেপ্টেম্বর মাসে বিআইডিএসের সাবেক মহাপরিচালক কে এ এস মুরশিদকে চেয়ারম্যান করে পাঁচ সদস্যের একটি পর্ষদ গঠন করা হয়। এখন সেটিই পুনর্গঠন করা হলো।

বাংলাদেশ ব্যাংকের প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে একটি পক্ষ আদালতে গেলে, দীর্ঘ প্রক্রিয়া শেষে আদালত সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তের পক্ষে রায় দেন।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ডাক বিভাগের অনুরোধে নতুন পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। ডাক বিভাগের মহাপরিচালককে দেওয়া চিঠিতে বলা হয়েছে, নগদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও কৌশল নির্ধারণের লক্ষ্যে এই ব্যবস্থাপনা পর্ষদ গঠন করা হয়েছে। পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪-এর ক্ষমতাবলে এ পর্ষদ পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

খবরওয়ালা/এন

 

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।