ডিবিকে লক্ষ্য করে গুলি, দুই সহযোগীসহ শীর্ষ সন্ত্রাসী বাপ্পি যশোর থেকে গ্রেপ্তার

রাজধানীর ফকিরাপুলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যদের ওপর গুলি চালানোর ঘটনায় শীর্ষ সন্ত্রাসী মো. আলী ওরফে বাপ্পিকে যশোর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে তার দুই সহযোগী আবু খালিদ সাইফুল্লাহ ওরফে ‘বোমা রিপন’ এবং মো. কামরুল হাসানকে।

রবিবার (২৯ জুন) বিকেলে ডিএমপির ডিবি (দক্ষিণ) বিভাগের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি জানান, শনিবার (২৮ জুন) রাত ২টার দিকে যশোর শহরের ঘোপ নওয়াপাড়া এলাকার নজরুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে তাদের হেফাজত থেকে তিনটি বিদেশি পিস্তল, ছয়টি গুলিভর্তি ম্যাগাজিন ও ১৫১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ডিবি জানায়, গত ১৮ জুন রাজধানীর ফকিরাপুলে অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আবদুর রহমানকে আটক করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী পরদিন একটি প্রাইভেট কার থামাতে গেলে গাড়িতে থাকা দুই মাদককারবারি পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় এবং পালিয়ে যায়। ওই ঘটনায় ডিবির তিন সদস্য আহত হন।

পরবর্তীতে ঘটনার মূল হোতা হিসেবে বাপ্পির নাম উঠে আসে তদন্তে। এরপর দেশজুড়ে অভিযান চালিয়ে তাকে যশোর থেকে গ্রেপ্তার করা হয়।

ডিবির কর্মকর্তা নাসিরুল ইসলাম বলেন, ‘বাপ্পি ও তার সহযোগীরা শুধু মাদক কারবারে নয়, অস্ত্র ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে জড়িত। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।’

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।