হাতিরঝিলে গলায় ফাঁস দিয়ে এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

রাজধানীতে রাগিব নূর নোহান (২০) নামের এক এইচএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (৫ জুলাই) সকাল পৌনে ৭টার দিকে হাতিরঝিল থানাধীন নয়াটোলা মালিবাগ চৌধুরীপাড়া এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।

পরে সকাল ৯টায় অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নোহানের মামা মো. সেলিম জানান, নোহান বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী। সকাল সাড়ে ৭টার দিকে নিজ রুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা চালায় সে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আমরা জানতে পেরেছি কোন এক মেয়ের সঙ্গে প্রেমের সর্ম্পক ছিল তার। এই বিষয়টি নিয়ে হয়তো ঝামেলা থাকতে পারে।

নোহানের গ্রামের বাড়ি বরিশাল জেলার রাঙালিয়া থানার কাউনখালী গ্রামে। বর্তমানে মালিবাগ চৌধুরীপাড়া রং নয়াটোলা এলাকায় ভাড়া বাসায় থাকতো তারা। নোহানরা তিন ভাইবোন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।