ইরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের খবর অস্বীকার করল চীন

ইরানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধবিরতির পর দেশটিকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করেছে—এমন দাবি প্রত্যাখ্যান করেছে চীন। বেইজিং জানিয়েছে, তারা কোনো যুদ্ধরত দেশের কাছে অস্ত্র রপ্তানি করে না।

মঙ্গলবার (৮ জুলাই) ইসরায়েলের হিব্রু ভাষার পত্রিকা ইসরায়েল হায়োম-এ দেওয়া এক বিবৃতিতে তেলআবিবে চীনা দূতাবাস জানায়, ‘চীন কখনো কোনো যুদ্ধরত দেশের কাছে অস্ত্র রপ্তানি করে না এবং দ্বৈত-ব্যবহারযোগ্য পণ্যের রপ্তানির ওপর কঠোর নিয়ন্ত্রণ বজায় রাখে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘চীন ব্যাপক বিধ্বংসী অস্ত্র ও তাদের পরিবহন ব্যবস্থার বিস্তারকে দৃঢ়ভাবে বিরোধিতা করে এবং নিরস্ত্রীকরণ ও বিস্তাররোধে নিজের প্রয়োগক্ষমতা নিয়মিত জোরদার করে যাচ্ছে।’

গত সোমবার যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ‘মিডল ইস্ট আই’ এক প্রতিবেদনে জানায়, ইসরায়েলের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতির পর চীন তাদের আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম ইরানে পাঠিয়েছে। একটি আরব গোয়েন্দা সূত্রকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, ইরান থেকে অপরিশোধিত তেল সরবরাহের মাধ্যমে এর মূল্য পরিশোধ করা হয়েছে। তবে ঠিক কতসংখ্যক ক্ষেপণাস্ত্রব্যবস্থা সরবরাহ করা হয়েছে, তা স্পষ্ট করা হয়নি।

এ বিষয়ে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্তব্য এখনো পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত মাসে ইসরায়েল ইরানের বিভিন্ন পরমাণু স্থাপনা, সেনা কমান্ডার ও বিজ্ঞানীদের লক্ষ্য করে হামলা চালালে উভয় দেশের মধ্যে ১২ দিনব্যাপী সংঘাত শুরু হয়। পরে চুক্তির মাধ্যমে যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর থেকেই মধ্যপ্রাচ্যে চীন ও ইরানের ঘনিষ্ঠতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ‍সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।