চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা ইমনের বিরুদ্ধে

এবার চাাঁদাবাজির অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা ইমামুর রশিদ ইমনের বিরুদ্ধে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় রাজধানীর বসুন্ধরা এলাকায় এক নারীর কাছ থেকে সাত লাখ টাকা নেন দলটির এই কেন্দ্রীয় নেতা।

ভিডিওটিতে নারীটি বলেন, “এখানে সাত লাখ টাকা ভাইয়া, ১০ লাখ থাকার কথা ছিল। একটু ক্রাইসিস বুঝেন না!” জবাবে ইমন বলেন, “ভাইকে বলছেন?” তখন নারীটি বলেন, “হ্যাঁ, বলেছি।” ভিডিওটি ১৪ মে ২০২৫ তারিখে ধারণ করা হয়েছে বলে জানা গেছে। তবে সেখানে উল্লিখিত ‘ভাই’ কে, তা এখনো জানা যায়নি।

ভুক্তভোগী নারীর অভিযোগ, বিভিন্ন প্রজেক্টে কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ইমনের মাধ্যমে সময়-সময়ে তার কাছ থেকে নেওয়া হয়েছে প্রায় ৪৮ লাখ টাকা। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী কোনো কাজ উল্লিখিত হয়নি।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং শিক্ষাবিদ ড. এ কে এম ওয়াহিদুজ্জামান ভিডিওটি নিজের ফেসবুক পেজে শেয়ার করে এনসিপি নেতাদের ‘চাঁদাবাজ চক্র’ হিসেবে আখ্যা দেন। উল্লিখিত মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে।

উল্লেখ্য, এনসিপির আরও এক নেতা উল্লিখিত সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধেও রয়েছে প্রায় ৪০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ। তাকে এর আগে যুগ্ম সদস্যসচিব পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।

দুর্নীতি ও বৈষম্যবিরোধী আন্দোলন থেকে গড়ে ওঠা এনসিপি নেতৃত্বের এই ধরনের কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়েছে।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।