ইবির বঙ্গবন্ধু হলের নতুন প্রভোস্ট ড.শফিক

ইবি প্রতিনিধি ॥ ইবির বঙ্গবন্ধু হলের নতুন প্রভোস্ট ড.শফিক, ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. শফিকুল ইসলাম। গতকাল শনিবার (৩০ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

ইবির বঙ্গবন্ধু হলের নতুন প্রভোস্ট ড.শফিক

এতে বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট হিসেবে নিয়োগপ্রাপ্ত ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল আরেফিন এর মেয়াদ আগামী ২৯-০৩-২৪ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো এবং ৩০-০৩-২৪ তার তারিখ থেকে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. শফিকুল ইসলাম কে পরবর্তী ০১ (এক) বছরের জন্য উক্ত হলের প্রভোস্ট হিসেবে উপাচার্য মহোদয় নিয়োগদান করেছেন।

 

ইবির বঙ্গবন্ধু হলের নতুন প্রভোস্ট ড.শফিক

 

এ অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তিনি বিধি ‘মোতাবেক সুযোগ সুবিধা পাবেন। নবনিযুক্ত প্রভোস্ট অধ্যাপক ড. শফিকুল ইসলাম বলেন, আমাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাচ্ছি। আমি তোমাদেরই লোক। ছাত্রদের সাথে থেকে ছাত্রদের নিয়েই আমি কাজ করি। প্রক্টরিয়াল বডির সাথে থেকে কাজ করেছি। আমি বঙ্গবন্ধু হলের ছাত্র ছিলাম। হলের ছাত্র হিসেবে এই হলের প্রথম প্রভোস্ট আমি। আমি হলের উন্নয়নে এবং ছাত্রদের উন্নয়নে কাজ করবো ইনশাআল্লাহ।  

 

google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

আরও দেখুন: 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।