একই নির্বাচনী পোস্টারে নিক্সন ও খেলাফত মজলিসের প্রার্থী!

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফরিদপুর-৪ (সদরপুর, ভাঙ্গা, চরভদ্রাসন) আসনে জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মো. মিজানুর রহমান মোল্লা এবং সাবেক সংসদ চৌধুরী নিক্সনের ছবিসংবলিত একটি পোস্টার ছড়িয়ে পড়েছে।

পোস্টারে দেখা গেছে—শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও সাবেক এমপি নিক্সনের ছবির পাশাপাশি রয়েছে খেলাফত মজলিস প্রার্থী মো. মিজানুর রহমান মোল্লার ছবি।

পোস্টারটি কে বা কারা প্রকাশ করেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে এটি উদ্দেশ্যমূলকভাবে প্রচারিত কি না, তা নিয়েও উঠছে নানা প্রশ্ন।

এ বিষয়ে খেলাফত মজলিস প্রার্থী মো. মিজানুর রহমান মোল্লা মোবাইল ফোনে গণমাধ্যমকে জানান, আমাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার লক্ষ্যে একটি মহল আমার ছবি ব্যবহার করে এসব পোস্টার প্রচার করছে। আমি কোনোদিন নিক্সন চৌধুরী বা আওয়ামী লীগের কর্মী ছিলাম না।

খবরওয়ালা/এমএজেড
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।