পাটক্ষেত থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

দিনাজপুরের খানসামা উপজেলায় রাস্তার পাশের পাটক্ষেত থেকে দেলোয়ার হোসেন নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৫ জুলাই) সকালে উপজেলার বাংলা ভাষা কলেজের পশ্চিম পাশে একটি পাটক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত দেলোয়ার হোসেন উপজেলার ভাবকী ইউনিয়নের মাড়গাঁও গ্রামের তফির মেম্বার পাড়ার বাসিন্দা। তিনি পেশায় ভুট্টা ব্যবসায়ী ছিলেন।

স্থানীয়রা জানান, সকালে পাটক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন তারা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।