চাঁদাবাজির অভিযোগে নীলফামারীতে এক নারী সাংবাদিকের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন

চাঁদাবাজি ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের অভিযোগে সাংবাদিক পরিচয়ধারী স্বপ্না আক্তার স্বর্ণালি শাহ ও তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নের সাধারণ মানুষ। গতকাল বুধবার (১৬ জুলাই) শত শত গ্রামবাসী বৃষ্টিকে উপেক্ষা করে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন করেন।

স্থানীয়দের অভিযোগ, স্বপ্না দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে এবং সাংবাদিকতার নাম ব্যবহার করে অর্থ আদায় করে আসছেন। গত ৮ জুলাই ২ নম্বর ওয়ার্ডে গিয়ে তিনজনের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এক ভুক্তভোগী জানান, নিজের জমির বালু সরাতে গিয়ে স্বপ্না ও তার লোকজনের চাঁদার মুখোমুখি হন তিনি।

এক তরুণী ববিতা রানীর বিয়েকে কেন্দ্র করে স্বপ্নার বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ তোলা হয়। স্থানীয়রা জানান, ববিতাকে তার স্বামীর বাড়ি থেকে জোর করে তুলে এনে একটি ইউপি সদস্যের বাড়িতে রাখার চেষ্টা করেন স্বপ্না। দাবি করা হয়, এ জন্য মোটা অঙ্কের অর্থও গ্রহণ করেন তিনি। এলাকাবাসীর বাধায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্বপ্নার দল পালিয়ে যায়। পরে চেয়ারম্যান আমিনুর রহমানের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ঘটনার পর স্বপ্না কিছু অনির্ভরযোগ্য অনলাইন মাধ্যমে সংবাদ প্রকাশ করেন যে, তিনি নাবালিকার বিয়ে ঠেকাতে গিয়ে হামলার শিকার হয়েছেন। অথচ ববিতার জন্মসনদ অনুযায়ী তিনি প্রাপ্তবয়স্ক এবং উভয় পরিবারের সম্মতিতে বিয়ে হয়েছে।

সংবাদ সম্মেলনে ববিতা বলেন, “স্বপ্না ও তার লোকজন আমাকে ভয় দেখিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। তারা আমার বিয়েকে ব্যবহার করে টাকা আদায় করেছে।”

ইউনিয়ন চেয়ারম্যান আমিনুর রহমান অভিযোগ করেন, “স্বপ্না মেয়েটিকে এক পলাতক মেম্বারের হেফাজতে রাখতে বলেছিলেন। আমরা তা নাকচ করি। পরে দেখি আমাকে জড়িয়ে থানায় মিথ্যা অভিযোগ দিয়েছেন। তদন্তে অভিযোগ অসত্য প্রমাণিত হয়েছে।”

তিনি আরও বলেন, “স্বপ্না আমাকে রাজনৈতিকভাবে হেয় করতে আওয়ামী লীগের লোক বলে অপপ্রচার চালালেও বাস্তবে তিনিই আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে চলাফেরা করেন—এর প্রমাণস্বরূপ ছবিও দেখিয়েছি।”

স্থানীয় বাসিন্দা দিলীপ কুমার অভিযোগ করে বলেন, “নিয়োগের প্রলোভন দেখিয়ে স্বপ্না ও তার ঘনিষ্ঠরা আমার কাছ থেকে ২৮ লাখ টাকা নিয়েছে। এখন উল্টো হুমকি দিচ্ছে। আমি টাকা ফেরত চাই।”

স্থানীয় নারী শহিদা রহমান বলেন, “স্বপ্না আমাদের চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালাচ্ছে। তাই আজ শত শত মানুষ বৃষ্টির মধ্যেও এখানে উপস্থিত হয়েছে। আমরা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চাই।”
 

খবরওয়ালা/টিএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।