সালাহর গোলে লিভারপুলের জয়

ক্রীড়া ডেস্ক ॥ সালাহর গোলে লিভারপুলের জয়, প্রিমিয়ার লিগের শিরোপার দৌড়ে এগিয়েই রইলো লিভারপুল। আজ ব্রাইটনকে হারিয়ে শিরোপার কক্ষপথেই রইলো জার্গেন ক্লপের দল। শুরুতে পিছিয়ে পড়লেও দুই অর্ধের দুই গোলে ব্রাইটনের বিপক্ষে তাদের জয় ২-১ ব্যবধানে। গোলদাতা মোহামেদ সালাহ ও লুইস দিয়াজ। গত রোববার রাতে ঘরের মাঠ অ্যানফিল্ডে ব্রাইটনকে আতিথ্য দেয় লিভারপুল।

সালাহর গোলে লিভারপুলের জয়

ম্যাচের শুরুর দিকেই স্বাগতিক সমর্থকদের স্তব্ধ করে দিয়ে লিড নেয় ব্রাইটন। ওয়ান টু ওয়ান পাসে ডান পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করেন ইংলিশ ফরোয়ার্ড ড্যানি ওয়েলবেক। পিছিয়ে পড়ে গোল শোধে মরিয়া হয়ে উঠে লিভারপুল। একের পর এক আক্রমণও চালায় দলটি। বেশ কয়েকবার সুযোগও তৈরি করেছিল ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।

 

সালাহর গোলে লিভারপুলের জয়

 

তবে কাঙ্ক্ষিত গোলের জন্য ম্যাচের ২৭তম মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় দলটিকে। ম্যাচের ২৭তম মিনিটে লুইজ দিয়াজের গোলে সমতায় ফেরে রেডস বাহিনী। দুর্দান্তএক ভলিতে জাল খুঁজে নেন কলম্বিয়ান এই উইঙ্গার। এরপর ম্যাচের ৩২তম মিনিটে আরেকটি সুযোগ তৈরি করেছিলেন সালাহ। তবে তার বাঁ পায়ের নিখুঁত শট ঠেকিয়ে দেন ব্রাইটনের গোলরক্ষক।

 

google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

মিনিট পাঁচেক পর নুনেসের চেষ্টাও আশার আলো দেখেনি। শেষ পর্যন্ত ১-১ ব্যবধানের সমতায় নিয়ে বিরতিতে যায় দুই দল। বিরতি থেকে ফিরেও আধিপত্য ধরে রাখে লিভারপুল। ম্যাচের ৬৬তম মিনিটে দলকে এগিয়ে নেন সালাহ। ম্যাক অ্যালিস্টারের পাস থেকে বাঁ পায়ের শটে বল জালে পাঠান তিনি। চলতি লিগে এটি তার ১৬তম গোল। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় তালিকার শীর্ষস্থানে উঠলো ইয়ুর্গেন ক্লপের দল।

আরও দেখুন:

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।