বিশ্বকাপের পরপরই পাকিস্তান যাবে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক ॥ বিশ্বকাপের পরপরই পাকিস্তান যাবে বাংলাদেশ, স্থগিত করা হয়েছে বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যকার সিরিজ। জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের পর ২০২৪ সালের ব্যস্ততায় ঠাসা সূচি থেকে আরও একটি সিরিজ বাদ দিতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। ক্রিকেট বোর্ডের অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস ক্রিকবাজকে এই তথ্য নিশ্চিত করেছেন।

বিশ্বকাপের পরপরই পাকিস্তান যাবে বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেটের ২০২৪ সালের এফটিপি অনুযায়ী বিশ্বকাপের পরপরই আফগানিস্তানের বিপক্ষে একটি পূর্ণাঙ্গ সিরিজে মুখোমুখি হওয়ার কথা ছিল। দুই টেস্টের সঙ্গে এই সিরিজে তিন ওয়ানডে এবং তিন টি২০ ম্যাচ খেলার কথা ছিল। জুলাই মাসের এই সিরিজ থেকে আপাতত সমঝোতার ভিত্তিতে স্থগিত করেছে দুই দেশের ক্রিকেট বোর্ড।

 

বিশ্বকাপের পরপরই পাকিস্তান যাবে বাংলাদেশ

 

জালাল ইউনুস ক্রিকবাজকে জানান, ‘দুই বোর্ডের সমঝোতার ভিত্তিতে আফগানিস্তানের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ পরবর্তী সময়ে যেকোনো সময়ে অনুষ্ঠিত হবে।’ যদিও সেটা ঠিক কবে নাগাদ হবে, তা নিয়েও কোনোপ্রকার আভাস দেওয়া হয়নি। অবশ্য ২০২৪ সালের ব্যস্ততার মাঝে অন্য কোনো ফাঁকা সময় বের করাও কষ্টসাধ্য বাংলাদেশের জন্য।

 

google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

 

২০২৪ সালে বাংলাদেশের মোট ১৪টি টেস্ট খেলার কথা ছিল। জিম্বাবুয়ে এবং আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ স্থগিত হওয়ার কারণে আপাতত সংখ্যাটি নেমে এসেছে দশে। শ্রীলংকার বিপক্ষে চলমান সিরিজের পর পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা পোশাকে খেলতে নামবে টাইগাররা। বিশ্বকাপের পরপরই পাকিস্তানে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাবে বাংলাদেশ।

সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। সেপ্টেম্বর-অক্টোবরে ভারত সফরে যাবে টাইগাররা। যেখানে ২ টেস্টের সঙ্গে আছে ৩ টি২০’র সূচি। অক্টোবর-নভেম্বর সূচিতে বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা। সেই সিরিজে থাকবে দুই টেস্ট। বাংলাদেশ বছরের শেষ সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ক্যারিবিয়ানদের মাটিতে ওই সিরিজে ২ টেস্ট ছাড়াও ৩ ওয়ানডে এবং ৩টি২০তে অংশ নেবে বাংলাদেশ।

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।