মিঠামইনে মাদকবিরোধী অভিযানে যুবদল নেতাসহ আটক ৩

কিশোরগঞ্জের মিঠামইনে মাদকবিরোধী অভিযানে রুবেল হোসেন (৩৩) নামের এক যুবদল নেতাসহ তিনজনকে আটক করেছে যৌথবাহিনী।

রবিবার (২০ জুলাই) রাতে উপজেলার গোবিন্দপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত রুবেল হোসেন মিঠামইন উপজেলা যুবদলের ১১ নম্বর যুগ্ম-আহ্বায়ক এবং উপজেলা শহীদ জিয়া ছাত্র পরিষদের সভাপতি। তার সঙ্গে আটক হন ছোট ভাই রাইহান (৩০) এবং ঢাকেশ্বর গ্রামের জামাল মিয়া (৪২)।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, মাদকসহ তিনজনকে আটক করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে মিঠামইন উপজেলা যুবদলের আহ্বায়ক মো. ইকরাম হোসেন জেরী (নওশাদ) বলেন, “আমরা শুনেছি রুবেলকে মাদকসহ আটক করা হয়েছে। কেন্দ্রীয় কমিটিকে জানানো হয়েছে, তারা তার বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেবে।”

খবরওয়ালা/টিএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।