মুরগি বিক্রির বাকি টাকা চাওয়ায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

যশোরে মুরগি বিক্রির বাকি টাকা চাওয়ায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার (২২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ফরিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আবু বক্কার (৫৩)। তিনি ওই গ্রামের মৃত হোসেন কবিরাজের ছেলে। ঘটনার পর অভিযুক্ত নির্মল কুমার ও তাঁর স্ত্রী সরস্বতী বিশ্বাস পালিয়ে যান। পরে তাঁদের আটক করে পুলিশে দেয় উত্তেজিত জনতা।

নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, নির্মল কুমার নামে এক ব্যক্তির কাছে বেশ কিছুদিন আগে বাকিতে একটা মুরগি বিক্রি করেছিলেন আবু বক্কার। এই টাকা না দিয়ে নির্মল নানাভাবে ঘোরাতে থাকেন।  

ঘটনার সময় মঙ্গলবার সাড়ে ১২টার পর আবু বক্কার টাকা চাইতে গেলে নির্মল কুমার ও তার স্ত্রী আবু বক্কারের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ নিয়ে তাদের মধ্যে বেশ কথা কাটাকাটিও হয়। এক পর্যায়ে নির্মল ও তার স্ত্রী বাঁশের লাঠি দিয়ে আবু বক্কারকে ব্যাপক মারটিক করেন।  

পুলিশ জানিয়েছে, আবু বক্কার কিছুদিন আগে নির্মলের কাছে বাকিতে মুরগি বিক্রি করেন। আজ দুপুরে বক্কার মুরগির টাকা চাইতে গেলে তাঁর সঙ্গে নির্মল ও সরস্বতীর বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে স্বামী-স্ত্রী ক্ষিপ্ত হয়ে বাঁশ দিয়ে তাঁকে বেধড়ক মারধর করেন। পরে প্রতিবেশীরা আহত অবস্থায় বক্কারকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, পাওনা টাকা নিয়ে বিরোধে একটি হত্যার ঘটনা ঘটেছে। অভিযুক্তদের আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।