কুষ্টিয়ায় নদীতে ডুবে বাবা-ছেলের মৃত্যু

কুষ্টিয়ার কুমারখালীর চাঁদপুর ইউনিয়নের জংগলী গ্রামে মরা কালিগঙ্গা নদীতে ডুবে মারা গেছেন সরকারি কর্মচারী জাহিদুল ইসলাম (৪৫) ও তার ছেলে জিহাদ (৯)। মঙ্গলবার (২২ জুলাই) বিকাল ৪টার দিকে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে।

জানা গেছে, দুপুরে পাট জাগ দিতে নদীতে যান জাহিদুল ও তার ছেলে। কাজ শেষে ছেলেকে কাঁধে নিয়ে তীরে ফেরার পথে হঠাৎ জাহিদুল পানিতে ডুবে যান। বাবাকে বাঁচাতে গিয়ে জিহাদও ডুবে যায়। স্থানীয় এক বৃদ্ধ ঘটনাটি দেখে লোকজনকে খবর দেন। প্রায় দেড় ঘণ্টা তল্লাশির পর তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জাহিদুল কুষ্টিয়া পল্লী ও দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের কর্মচারী ছিলেন। ছেলে জিহাদ জংগলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে।

কুমারখালী থানার এসআই বিল্লাল হোসেন খাঁন বলেন, মৃত্যুর খবর প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার তদন্ত চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরে বিস্তারিত জানানো যাবে।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।