গুলিস্তানে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে মশাল মিছিল

রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মঙ্গলবার ( ২২ জুলাই) রাতে হঠাৎ উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

 জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জাতীয় যুব শক্তির নেতাকর্মীরা সেখানে একটি মশাল মিছিল নিয়ে হাজির হয়ে আওয়ামী লীগবিরোধী স্লোগান দিতে থাকেন।

জানা গেছে, পল্টন মোড় থেকে সন্ধ্যার পর একটি মশাল মিছিল বের করেন এনসিপি ও জাতীয় যুব শক্তির নেতাকর্মীরা। পরে তারা স্লোগান দিতে দিতে গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পৌঁছান। এ সময় মিছিলকারীদের কয়েকজন মশাল হাতে ভবনের পরিত্যক্ত অংশে ঢুকে ভেতরে নানা স্লোগান দিতে থাকেন।

এর আগে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ‘জুলাই স্মৃতি প্রদর্শনী’ অনুষ্ঠিত হয়। পরিত্যক্ত ভবনটিকে ‘জুলাই যোদ্ধা পুনর্বাসন ও কর্মসংস্থান কেন্দ্র’ হিসেবে ঘোষণা দিয়ে সেখানে একটি ব্যানারও ঝুলিয়ে দেন মিছিলকারীরা।

এদিকে ঘটনাস্থলে সন্ধ্যার পর থেকেই অবস্থান নেয় বিএনপির নেতাকর্মীরাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিতে রাতেও কার্যালয়ের বিপরীত পাশে বিএনপির উপস্থিতি দেখা গেছে।

এনসিপির এক নেতা অভিযোগ করেন, “আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনো দেশে বিশৃঙ্খলার ষড়যন্ত্র করছে। তাদের সন্ত্রাসী চক্র সক্রিয় রয়েছে। তাদের দ্রুত আইনের আওতায় না আনলে দেশের বড় ধরনের অস্থিরতার দায় সরকারকে নিতে হবে।”

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।