হোয়াইটওয়াশের লক্ষ্যে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পাঁচ পরিবর্তন

বাংলাদেশ আজ ইতিহাস রচনার পথে। পাকিস্তানকে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে হারাতে পারলে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করবে টাইগাররা। মিরপুর শেরই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজকের ম্যাচের টসের ভাগ্য প্রসন্ন হয়েছে লিটন দাসের পক্ষে।

বাংলাদেশ দল আজ বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। স্লো ও লো টার্নিং পিচে নিজেদের হোম কন্ডিশনের পুরো সুবিধা নিতে চান অধিনায়ক লিটন দাস। এই কারণে একাদশে পাঁচটি পরিবর্তন করা হয়েছে। পাকিস্তানও একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামছে।

আজকের ম্যাচে বাংলাদেশ একাদশে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। মোস্তাফিজ, পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, তাওহীদ হৃদয় ও তানজিম হাসান সাকিবের বদলে দলে যুক্ত হয়েছেন তানজিদ হাসান তামিম, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ এবং তাসকিন আহমেদ।

এ পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ ও পাকিস্তান ২৪ বার একে অপরের মুখোমুখি হয়েছে। এর মধ্যে বাংলাদেশ জিতেছে ৫ বার, যার দুটোই এসেছে এই সিরিজে। অন্যদিকে পাকিস্তান জয় পেয়েছে ১৯ বার। ২০১৬ সালের পর এই প্রথম বাংলাদেশ পাকিস্তানকে টানা দুই ম্যাচে হারিয়েছে।

আগামী মে মাসে লাহোরে এক ধরনের হোয়াইটওয়াশের পর এবার সেই সিরিজের বদলা নিতে মুখিয়ে আছেন টাইগাররা।

বাংলাদেশ দল:

লিটন দাস (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, তানজিদ হাসান তামিম, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাসুম আহমেদ।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।