খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই ২০২৫
সরকারে কারও কোনো জবাবদিহিতা না থাকার কারণে দেশে দুর্নীতি বহুগুণে বেড়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২৬ জুলাই) সকালে রাজধানীর সেগুনবাগিচার সিরডাপ মিলনায়তনে ড. হোসেন জিল্লুর রহমানের লেখা ‘অর্থনীতি শাসন ও ক্ষমতা’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বক্তৃতায় মির্জা ফখরুল বলেন, ‘সরকার সংস্কারের চেষ্টা করছে, কিন্তু সংস্কার তো একদিনে হয় না। এটি মানুষের জন্য, এবং এজন্য মানুষের মন-মানসিকতায় পরিবর্তন আনা প্রয়োজন। রাজনৈতিক দলগুলো কি সমাজের বাইরে? তারা তো সমাজের মধ্যে রয়েছে।’
এ ছাড়া এক ব্যবসায়ীর অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘আগে এক লাখ টাকা ঘুষ দিয়ে যে কাজ করা যেত, এখন তা করতে ৫ লাখ টাকা লাগছে। পুলিশও দায়িত্ব এড়িয়ে চলছে। চাপিয়ে কিছু করা সম্ভব নয়, এটি একটি প্রক্রিয়া। গণতন্ত্র রক্ষা করতে হলে সঠিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘গণতন্ত্রকে সুরক্ষিত রাখতে হবে, এবং এ জন্য রাজনৈতিক সংস্কার এবং দায়িত্বশীলতা জরুরি।’
খবরওয়ালা/আরডি