রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা

রাজধানীর সাভারে সারুখ হাসান রাসেল (২২) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে সাভার পুলিশ।

নিহত সারুখ হাসান রাসেল কুড়িগ্রামের নাগেশ্বরীর শহীদ আলীর ছেলে।

ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের উলাইল ব্রিজসংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পথচারীরা।

পুলিশ জানায়, সাভারের শোভাপুর মেসে থেকে তিনি চাকরি করতেন। পরিবারকে খবর দেওয়া হয়েছে, স্বজনরা এলে বিস্তারিত জানা যাবে।

পুলিশ জানায়, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল ব্রিজসংলগ্ন এলাকা থেকে একটি রক্তাক্ত লাশ সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পথচারীরা। পরে হাসপাতাল কর্তৃপক্ষ থানায় খবর দেন। লাশের প্রাথমিক সুরতহাল করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে একাধিক গভীর ক্ষতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে সেগুলো ছুরির আঘাত বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনার তদন্ত করছে পুলিশ।

সাভার মডেল থানার এসআই মোহাম্মদ আব্দুস ছামাদ মল্লিক বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা করা হবে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।