বগুড়ায় নদীতে ভেসে আসা অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বগুড়ার সোনাতলায় বাঙ্গালী নদীতে ভেসে আসা অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার  করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে সোনাতলা উপজেলার বিশ্বনাথপুর গ্রাম সংলগ্ন বাঙ্গালী নদীতে লাশটি ভেসে আসে।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলাদুনব্বী এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থানীয় লোকজন সকালে নদীতে ভেসে আসা লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে লাশ উদ্ধার করে। স্থানীয় লোকজন লাশ দেখেও চিনতে পারেনি।

ওসি বলেন, আনুমানিক ৩২ বছর বয়সী ওই যুবকের তিন চার দিন আগে মৃত্যু হতে পারে। লাশের পড়নে কোনো কাপড় ছিল না। ময়নাতদন্তের জন্য লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

খবরওয়ালা/এসআই

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।