মিরপুরে পূজা উদযাপন পরিষদের নেতাকর্মীদের সাথে কামারুলের মতবিনিময়

Fay 10 30 12 23 মিরপুরে পূজা উদযাপন পরিষদের নেতাকর্মীদের সাথে কামারুলের মতবিনিময়ভেড়ামারা প্রতিনিধি ॥ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী কামারুল আরেফিনের সাথে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন মিরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতাকর্মীরা। শুক্রবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টায় মিরপুরস্থ স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিনের বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুল হালিম, মিরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তি সঞ্চয় পাল, সাধারন সম্পাদক কাঞ্চন কুমার, সাবেক সভাপতি বিশ্বজিৎ বিশ্বাস, সহ-সভাপতি আনন্দ কুমার দেবনাথ, পবিত্র দত্ত, পূজা উদযাপন পরিষদের নেতা শ্যামল দত্তসহ উপজেলার প্রতিটি ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা এবং বিভিন্ন মন্দির কমিটির প্রতিনিধিগণসহ প্রায় দুই শতাধিক ব্যক্তিবর্গরা। এসময় মিরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী কামারুল আরেফিনের পক্ষে নির্বাচনী প্রচারনায় অংশ নেওয়া এবং ভোট দেওয়ার জন্য প্রতিশ্রুতি দেন।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।