কুমারখালীতে ফেনসিডিলসহ যুবক গ্রেফতার

Fay 15 30 12 23 কুমারখালীতে ফেনসিডিলসহ যুবক গ্রেফতার

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১৯ বোতল ফেনসিডিল সহ আদালত আলী (৪২) কে গ্রেফতার করা হয়েছে। আদালত আলী কুষ্টিয়া জেলার কুমারখালী থানার উত্তর কয়া গ্রামের আব্দুল করিমের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৯ ডিসেম্বর সকাল সাত টার সময় কুমারখালী থানাধীন উত্তর কয়া গ্রামের মৃত আব্দুল করিম শেখের, বাড়িতে সাঁড়াশি অভিযান পরিচালনা করে আদালত আলীর শয়ন কক্ষে চৌকির নিচে প্লাস্টিকের ব্যাগের মধ্যে পলিথিনে মোড়ানো ১৯ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করা হয। এই বিষয়ে আসামি আদালত আলীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ এর (১) সাণীয় ক্রমিক নং ১৪ (খ) ধারায় মামলা দায়ের করা হয়। মামলা নং ২৯ তারিখ ২৯ ডিসেম্বর ২০২৩ ইং।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।