প্রশ্নফাঁসে জড়িত থাকায় চবির সাবেক প্রক্টর দুই বছর নিষিদ্ধ

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রশ্নফাঁসের ঘটনার জড়িত থাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সাবেক প্রক্টর ও পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আলী আজগর চৌধুরীকে দুই বছরের জন্য সব ধরনের একাডেমিক পরীক্ষাসংশ্লিষ্ট কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে। 

শুক্রবার (১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ৫৫৯তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়। 

২০২৪ সালের ৫ ডিসেম্বর অনুষ্ঠিত চতুর্থ বর্ষের ৪১৯ নম্বর কোর্স পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটে। পরীক্ষা শুরুর আগেই শিক্ষার্থীদের হাতে থাকা প্রশ্নপত্র হুবহু মূল প্রশ্নের সঙ্গে মিলে যায়। তাৎক্ষণিকভাবে পরীক্ষা স্থগিত এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আল আমিনকে আহ্বায়ক করে চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠিত হয়।

তদন্ত কমিটির প্রতিবেদনে পরীক্ষা কমিটির সভাপতির দায়িত্বহীনতা এবং প্রশ্নফাঁস ঠেকাতে পর্যাপ্ত সতর্কতা অবলম্বন না করাই মূলত এ ঘটনার জন্য দায়ী বলে উল্লেখ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেন, অধ্যাপক আলী আজগর চৌধুরী আগামী দুই বছরের জন্য সব ধরনের পরীক্ষাসংক্রান্ত কার্যক্রম থেকে বিরত থাকবে।

এদিকে সিন্ডিকেট সদস্য মোহাম্মদ আলী বলেন, ওনার যে ধরনের অপরাধ তার জন্য শাস্তিটা একটু কম হওয়া উচিত ছিল।

খবরওয়ালা/এফএস 
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।