কাঁটাবনে মাঝরাতে পিকআপ-ট্রাক সংঘর্ষে ব্যবসায়ী নিহত, আহত ২

রাজধানীর কাঁটাবন এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ইকরাম ওরফে আকরাম (৩৭) নামে এক ভাঙ্গারি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপ চালক ও তার ছেলে আহত হয়েছেন।

বুধবার (৬ আগস্ট) দিবাগত রাত পৌনে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন পিকআপ চালক মাসুদ রানা (৪২) ও তার ছেলে সালমান হোসেন (১৬)। নিহত ইকরাম টঙ্গী থেকে ভাঙ্গারি মালামাল নিয়ে ঢাকায় যাচ্ছিলেন বলে জানা গেছে।

মাসুদ রানার বড় ছেলে মো. আরমান হোসেন জানান, তার বাবা ট্রাকচালক হিসেবে ইকরামের মালামাল নিয়ে টঙ্গী থেকে রওনা দেন। রাত ৩টার দিকে তিনি খবর পান, কাঁটাবনে ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষ হয়েছে। পরে ঢাকা মেডিকেলে গিয়ে তিনি বাবাকে ও ছোট ভাইকে আহত অবস্থায় দেখতে পান। তবে নিহত ইকরামের বিস্তারিত ঠিকানা তিনি জানাতে পারেননি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে। আহতরা চিকিৎসাধীন রয়েছেন।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।