রাজধানীতে বন্ধুর বাসার ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর লালবাগে বন্ধুর বাসার ছাদ থেকে পড়ে সোলেমান শাহদাত (২৪) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে লালবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর রাত পৌনে ১২ টার সময়ে মৃত ঘোষণা করেন।

সত্যতা নিশ্চিত করে লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হোসেন বলেন, মৃতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে রাখা হয়েছে।

মৃতের পরিবারের বরাদ দিয়ে পুলিশের ওই কর্মকর্তা বলেন, সোলেমান স্থানীয় একটি কলেজের ইন্টারমিডিয়েটের শিক্ষার্থী ছিলেন। সে পড়াশোনার পাশাপাশি ধানমন্ডির একটি রেস্টুরেন্টে পার্টটাইম চাকরি করতেন।

তিনি বলেন, প্রাথমিক তদন্তে জানাগেছে, সোলেমান মাঝে মধ্যে প্রতিবেশী তার এক ঘনিষ্ঠ বন্ধু সিয়ামের বাসায় আড্ডা দিতে যেতো। সিয়াম একটি কলেজের অনার্সের শিক্ষার্থী।

গতকাল রাতে সোলেমান কাজ শেষে গিয়েছিল সেই বাসায়। উঠেছিল তাদের তৃতীয় তলায় ছাদে। সেখানে আড্ডা দেওয়ার সময়ে সে ছাদের বাউন্ডারি রেলিং এর উপর থেকে দুই ভবনের মাঝে দিয়ে নিচে পড়ে যায়। মাথাসহ শরীরে বিভিন্ন আঘাতপ্রাপ্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে নিশ্চিত করেন।

পুলিশের ওই কর্মকর্তা আরও বলেন, এ ছাড়া অন্য কোনো কারণ রয়েছে কিনা তা ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।