ঢাবি ছাত্রদলের হলভিত্তিক কমিটিতে পদ পাওয়া ৬ জনকে বহিষ্কার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলভিত্তিক আহ্বায়ক কমিটির পদ পাওয়া ৬ জনকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাবি শাখা।

শুক্রবার (৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল কমিটি ঘোষণা করা হয় পরে ওই দিন রাতেই বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটি ঘোষণার পর “তাদের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদেরকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হল।”

জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

অব্যাহতি পাওয়া ছয়জন হলেন– ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল কমিটির আহ্বায়ক মোসাদ্দেক আল হক শান্ত ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান সৌরভ, শামসুন নাহার হল কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিতু রানী সাহা, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল কমিটির যুগ্ম আহ্বায়ক রাজু শেখ এবং হাজী মুহম্মদ মুহসীন হল কমিটির সদস্য আহমেদ জাবির মাহাম ও এন এস সায়মন।

খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।